সেরা মন্তব্যকারী ফলাফল (চাঁদনী রাইতে নিরজনে নৃত্য)
Sheikh Tawhid.
অসাধারণ একটি গান। তার সাথে সর্বোচ্চ উপস্থাপনার এক নৃত্য পরিবেশনা। এতো সাবলীল এবং গ্রামীণ আবহতে তৈরী কম্পোজিশন অনেক দিন পাই নি। বাংলা মিডিয়া জগতে এক আলোড়ন সৃষ্টি এবং অনবদ্য এক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে এই উর্বশী ফোরাম। সামনে আরো নতুন শৈল্পিক উপস্থাপনা দেখতে পাবো বলে আশা করি। ধন্যবাদ এমন পরিবেশনার জন্য।♥️♥️
Nasrin Sultana.
মন ও মননের মিশেলে গাওয়া হলেই একটি গান ব্যাপকভাবে হৃদয়স্পর্শী হয়ে ওঠে। আর অসাধারণ কথার সাথে দুর্দান্ত সুর ঢেউ খেলে যায় মনে। আর তারই নৃত্যরূপ কি আর বলবো! এককথায় দোলা দিয়ে যায়! কন্ঠশিল্পীর তারিফ করতেই হয়। গায়কী যেন জাদুকরী ছোঁয়া দিয়ে যায় ক্ষণে ক্ষণে। বহুধা রঙে। আরও গান হোক। নাচ হোক।
Folk Music 24.
Asome song 👌🧡asome singing 🧡👌asome music video 👌🧡 I love tis asome page &channel 😍
বি.দ্র. যাঁরা সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন তাঁদেরকে Urvashi গানের সিঁড়ি ফেসবুক পেজের ইনবক্সে বিস্তারিত ঠিকানা ও ফোন নম্বর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ঠিকানা অনুযায়ী পুরস্কার দ্রুত পৌঁছে যাবে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ.
Gazi Tarek Official.
একটি গানের নৃত্যরূপ এর চেয়ে আর কিভাবে ফুটিয়ে তোলা যায়? গানের দৃশ্যকল্পই যেনো চিত্রকল্পের মেলবন্ধন তৈরি করে দিলো। প্রতিটি মুদ্রা! ঠার! আবেদন-নিবেদন যেনো মাতাল মাতাল অনুভূতির মাত্রা বাড়িয়ে দিয়েছে! গানটি ভাইরাল গান নয়! কিন্তু ভিউজ সংখ্যা দেখে উচ্ছ্বসিত হতেই হবে। সার্থক গানের স্রষ্টা। গীতিকবি, সুরকার, কণ্ঠশিল্পীদ্বয়, মিউজিক ডিরেক্টর সবমিলিয়ে আয়োজক যারা তাদের স্বার্থকতা! ধন্যবাদ দিতেই হয় তা-থৈ নৃত্যগোষ্ঠীর দুই নাচিয়ের প্রাণান্ত চেষ্টার প্রতিফলন এই গান পরিপূর্ণতা লাভ করে। চোখের দুয়ার খুলে দিয়ে মনের ভেতর শক্তপোক্ত আসন গেঁড়েছে। অকুন্ঠ ভালোবাসা সকলকে। গানের জয় হোক। সংস্কৃতির জয় হোক। শুদ্ধতার জয় হোক। মনের জয় হোক। মানুষের জয় হোক।
Design & Developed By Engr. Md. Jubayer Hossain (IT Coordinator) || Urvashi Forum || All Right Reserved www.urvashiforum.com
LeaveComment