পুরস্কার বিজয়ী সেরা মন্তব্যকারী (গান- ভালোবাসার ভেদপরিচয়)
Love Montreal.
আহারে ! এতো সুন্দর এবং সত্য গানের কথা …. যিনি লিখেছেন ( ডা: হারুনুর রশীদ) , যিনি সুর করেছেন ( প্লাবন কোরেশী, যার অধিকাংশ সুরের মুরছনায় আমরা মুগ্ধ ) আর কামরুজ্জামান রাব্বী যার অপূর্ব গায়কী এখনো অধিকাংশ দর্শকের কাছে অপ্রকাশিত – খনির কয়লায় পড়ে থাকা হিরার মত ) ….. কারে রেখে কারে দেখি ! অসাধারন …… আমরা মুগ্ধ । আর গানের কথা প্রান ছুয়ে যায় — কাজী সাবে জানলো নারে মনের মিলন হইল না ……….. উরবশী team কে আন্তরিক ধন্যবাদ ।
Naimul Islam Opu.
প্রেমপ্রীতিময় সম্পর্ক না থাকলে একখাচায় ঘুমানো দুই পাখিও কিন্তু আলাদা হয়ে যায়। কখনো কখনো ঠুকাঠোকি লেগে যায় তাদের মাঝে। তাদের মনের আশা চোখের ভাষা বোজাটা অনেক গুরুত্বপূর্ণ। ভালোবাসা ভেদ পরিচয়
রঙের বাজার.
গানটা সত্যি বুঝলে অনেক কিছু না বুঝলে কিছুই না, অসংখ্য ধন্যবাদ এরকম একটা গান উপহার দেওয়ার জন্য।
কৃতজ্ঞতা:
Rabeyabasri Sathi.
শুধু সামাজিক বন্ধনে আবদ্ধ হলেই সেখানে আত্মার মেলবন্ধন হয়না,আপন হতে হলে অবশ্যই দুটি মনের সামঞ্জস্য থাকা দরকার।এরকমই খুনসুটি আর মান-অভিমানের কথা ও সুরে গানটি দূর দান্ত লেগেছে ।খুব ভালো লাগলো শুনে।
Gazi Tarek Official.
মনের আকুতি আর প্রকৃত অবস্থা নিয়ে গানের কথা। মনের অবস্থান আর মানুষের নৈকট্যেও বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। মন অস্থির চঞ্চল, কিন্তু দেহ ভোগে অধীর থেকেও মনকে মননকে কাছে টেনে নিতে ব্যর্থতার ইঙ্গিতে কেমন বিচ্ছেদের আভাস ফুটে ওঠে যেন।
Sk Bangladesh.
ভালবাসার ভেদপরিচয় বুঝতে পারলাম আজ কি অসাধারণ সুর অসাধারন কথা অসাধারন গায়েকী আমি আবারও হারিয়ে গোলাম জগত সংসারে , মোঃ স্বপন খন্দকার(নুরু) সাধারণ সমন্বয়ক প্রচার ও প্রকাশনা , উর্বশী ফোরাম
Design & Developed By Engr. Md. Jubayer Hossain (IT Coordinator) || Urvashi Forum || All Right Reserved www.urvashiforum.com
LeaveComment