উর্বশী গানের সিঁড়ি’র সেরা কমেন্টেটর ফলাফল
————————————————
ইউটিউবে প্রথম সেরা তিন মন্তব্যকারী পাচ্ছেন সারপ্রাইজ! ‘ফাগুন আইলো ফুলবাগানে’ গানটি রিলিজ হওয়ার এক ঘণ্টার মধ্যে যাঁরা মন্তব্য করেছেন তাঁদের মন্তব্য তিনটি নিচে তুলে ধরছি। ফেসবুক পেজের (Urvashi গানের সিঁড়ি) ইনবক্সে তাঁদের ডাকঠিকানা প্রেরণ করার জন্য অনুরোধ করছি। দর্শকদের জন্য তাঁদের মন্তব্যগুলো তুলে ধরছি:
Abdul Aziz.
ফাগুন আসুক আর না আসুক ফুলবাগানে ভ্রমর বসতে দেখলে প্রিয়জনের কথা মনে পড়বেই।মন ভেজানো কালি দিয়ে যদি মনের মানুষের নাম নাই লিখতে পারলাম তবে ভালোবাসার পূর্ণতা পাবে কীভাবে! বর্ষাকালে দীঘির জলে বৃষ্টির ফোটা পড়তে দেখলে প্রিয়জনকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চাওয়াটাও তো ভালোবাসারই বহিঃপ্রকাশ। ধন্যবাদ উর্বশী ফোরামকে বিন্দু কণা আপুর এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।
Md Nafiz Imtiaz.
শুধু ফাগুনের ফুলবাগানে নয়, গ্রীষ্মের এই কাঠ ফাঁটা গরমেও বন্ধুর কথা মনে পরে…আহ! জীবনের কঠোর বাস্তবতায় আজ প্রাণের বন্ধুর থেকে কতই না দূরে আমি। তবুও এই গান শুনে সেই স্বপ্নের মত সুন্দর দিনগুলোর কথা মনে পরে গেল। ধন্যবাদ♥♥
Shab Uddin.
গান শুনে আমার মনেও টান লাগলো
ফেসবুকের পেজে প্রথম সেরা মন্তব্যকারী:
Rabeya Bashri Sathi
গ্রীষ্মের এই তপ্ত রোদে, ফাগুনের রঙে মন রাঙালো আমাদের সকলের জনপ্রিয় শিল্পী বিন্দু কনা।গানটির কথা এবং সুর মিলে একেবারে perfect যুগলবন্দি।
গানটি শুনে শুধু একটা কথাই মনে হলো – “ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। “অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ‘উর্বশী ফোরাম’ কে আমাদেরকে ভালো ভালো গান উপহার দেয়ার জন্য।
Design & Developed By Engr. Md. Jubayer Hossain (IT Coordinator) || Urvashi Forum || All Right Reserved www.urvashiforum.com
LeaveComment