• call Us: +8801713046073

`ওরে আমার শ্যামকালিয়ারে’ গানে ইউটিউবে সৃষ্টিশীল কমেন্টেটর (সারপ্রাইজসহ)

`ওরে আমার শ্যামকালিয়ারে’ গানে ইউটিউবে সৃষ্টিশীল কমেন্টেটর (সারপ্রাইজসহ)

`ওরে আমার শ্যামকালিয়ারে’ গানে ইউটিউবে সৃষ্টিশীল কমেন্টেটর (সারপ্রাইজসহ)

 

Gazi Tarek Official. গানের কথায় বৈচিত্র্য, সুরের ঘোরমগ্ন মাদকতা, গায়কের গায়কীঢঙ অদ্ভুত মায়াময় শিহরণ জাগায়। যেন স্মৃতিজাগানিয়া।

এই গানে কন্ঠের উচ্ছ্বাস ঝরে পড়ছিলো যতক্ষণ গান বাজছিলো। কন্ঠের স্বাতন্ত্র্য মুগ্ধ করার মত। নিঃসন্দেহে এই গান বহুকাল টিকে থাকার মত।

যুগকে বয়ে নিয়ে যাবে ভবিষ্যতে আর তখনই অনুরণিত হবে বর্তমান সময়ের স্পষ্ট উচ্চারণ।

এ যেন এক ভালোবাসার আকর নিয়ে খেলা করে। অসাধারণ! অপূর্ব! এমন আরো আরো গান হোক।

আমরা সেই অপেক্ষায় মন্ত্রমুগ্ধের মত কাটিয়ে দেব কাল মহাকাল!

……………………………………………………………………………………………………………………………………..

Green music tune. পছন্দের মানুষের জন্য সব কিছু করতে রাজি সবাই….গানের লিরিকে ফুটে উঠেছে অসাধারণ সে সকল কথা….প্রিয় জনের জন্য ঘর ছেড়ে পন্থপানে অবস্থানকেই পরোয়া করে না কেউ…..

এক কথায় অসাধারণ……

……………………………………………………………………………………………………………………………………………

Sayma jannat. নতুন এই জুটির গানের সুর কথা সবকিছু মিলেই এক অন্যরকম মুগ্ধতা ছেয়ে যাচ্ছে মনে। ভালোবাসায় যে আকুতি, প্রিয় মানুষকে দেখবার যে তীব্র ইচ্ছে সবটুকু সুন্দর ব্যাপার তুলে ধরা হয়েছে। বর্তমানের মুঠোফোন এরপ্রেম” আমি তোমাকে ভালোবাসি” এই একবাক্যে আটকে থাকা কিংবা দামি উপহার দেওয়া শুধুমাত্র যে এরই নাম ভালোবাসা নয় তা এই গানের প্রতিটি সুর শুনেই গভীরভাবে অনুভব করা যাবে। পবিত্র ভালোবাসার সুন্দর একটি জীবন্ত ভাস্কর্য যদি হয় তার মধ্যে থাকবে এই গান।❤️ এতোটাই মুগ্ধ হলাম যে বলতে বাধ্য , ” ৷ পূর্বের সেরা কমেন্টেটর (শুভেচ্ছাসহ)

————————————————————————————————————————————

Rabeyabasri Sathi. গান যখন জীবনকে দোলায়িত করে, তখন মন উচাটন করাটাই স্বাভাবিক। “কৃষ্ণ সে যতই হোক কালো, প্রেম যমুনায় বাঁধলো বলেই রাধা এতো আলো।” গানে গানে এমনি এক মানবিক প্রেম কাহিনির সাবলীল গল্প শোনালো, আমাদের এ প্রজন্মের কন্ঠশিল্পী ” হৃদয় সৈকত” এবং “নুসরাত রেশমা”।কথা এবং সুরে গানটি প্রানবন্ত লেগেছে। ‘উর্বশী ফোরামের ‘ সকল সদস্যদের জানাই গোধুলিময় বিকেলের রক্তিম শুভেচ্ছা। আগামী গানগুলোও প্রাণ জুরানো হবে আশা করি।

  • Prev Post
  • Next Post

LeaveComment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »