• call Us: +8801713046073

About Us

urvashiforum.com

উর্বশী সাংস্কৃতিক ফোরাম (Urvashi Cultural Forum)

বিভাগসমূহ

  • উর্বশী নাট্য ফোরাম
  • উর্বশী সংগীত ফোরাম
  • উর্বশী নৃত্য ফোরাম
  • উর্বশী আবৃত্তি ফোরাম

উর্বশী ফোরাম প্রতিষ্ঠার উদ্দেশ্য
১। এই ফোরাম বিশ্বাস করে শুধু পড়াশোনার মাধ্যমে একজন মানুষ সনদ অর্জন করে মাত্র কিন্তু শিক্ষার প্রয়োগ এবং সামাজিক প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অব্যশ্যই প্রত্যেকের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য এসব কাজে সম্পৃক্ত হওয়া আবশ্যক।
২। শুধু যন্ত্র-ডাক্তার, যন্ত্র-ইঞ্জিনিয়ার, যন্ত্র- পেশাদার নয়, প্রত্যেক মানুষের মধ্যে মানবিকতাবোধ সঞ্চালন করা প্রয়োজন বলে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে।
৩। সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষ কখনও মানবিকতাবর্জিত হতে পারে না। তাই সংস্কৃতিচর্চার মাধ্যমে হানাহানি, কলহ, বিশৃঙ্খলা হতে মুক্ত হয়ে মানবিকতার বোধ সৃষ্টি করা সম্ভব বলে এই ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে।
৪। উর্বশী ফোরাম কখনও বাণিজ্যিকভাবে ব্যবসার উদ্দেশ্যে পরিচালিত হবে না।

উর্বশী ফোরামের লক্ষ্য

১। এই ফোরাম স্বেচ্ছাসেবামূলকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির জন্য কাজ করে থাকে।
২। শিক্ষার গুণগত মান বিকাশের লক্ষ্যে সৃজনশীল বোধে উজ্জীবিত করার জন্য উর্বশী ফোরাম আন্তরিকভাবে কাজ করবে।
৩। সাম্প্রদায়িকতামুক্ত এবং জঙ্গীবাদমুক্ত মনোভাব গঠনে উর্বশী ফোরাম ক্রিয়াশীল থাকবে।
৪। জাতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে এর সদস্যদের সংযোগ সাধনে উর্বশী ফোরাম সর্বদা তৎপর থাকবে।
৫। বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতিচর্চা প্রবহমান রেখে যোগ্য নাগরিক গড়ে তোলাই উর্বশী ফোরামের লক্ষ্য।

উর্বশী ফোরাম-এর কার্যক্রম

১। নাটক, গান, নাচ ও আবৃত্তি বিষয়ে সাপ্তাহিক ক্লাসের নিয়মিত ব্যবস্থাকরণ।
২। প্রতি বিষয়ে মাঝে মাঝে কর্মশালা’র আয়োজন করা।
৩। শিক্ষাসফরের আয়োজন করা।
৪। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভাবানদের প্রতিভা বিকাশের নিরন্তর প্রচেষ্টা করা
৫। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান করা
৬। বিভিন্ন দিবস উদযাপন এবং দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
৭। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বিষয়ের ওপর টেলিনাটক তৈরি করা এবং স্কুল-কলেজগুলোতে প্রদর্শন করা
৮। ইউটিউব চ্যানেলে () পাঠ্যবিষয়ক বিভিন্ন ভিডিও নির্মাণ ও প্রচার করা
৯। বাৎসরিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা

 

উর্বশী ফোরাম-এর কমিটি:

প্রধান সমন্বয়ক
১। ড. মো. হারুনুর রশীদ

সাধারণ সমন্বয়ক (প্রশাসন)
২। মশিউর রহমান

সাধারণ সমন্বয়ক (রিহার্সেল)
৩। মারিয়া হক

নাট্য সমন্বয়ক
৪। সাখাওয়াত সুজন

আবৃৃত্তি সমন্বয়ক
৫। হাসনাইন নাবিল

নৃত্য সমন্বয়ক
৬। ওয়ামিয়া রাইসা

সংগীত সমন্বয়ক
৭।মোস্তফা কামাল এলিন

 

উর্বশী নাট্যফোরাম

‘নাটকের মঞ্চে দেখিব বিশ্ব’ এই শ্লোগান নিয়ে উর্বশী নাট্য ফোরাম উর্বশীর অন্যতম সমৃদ্ধ ফোরাম। প্রতি শুক্রবার ২.৩০টায় এ সংগঠনের সদস্যরা রিহার্সেলে মিলিত হয়। ইতোমধ্যে এ সংগঠন কয়েকটি কর্মশালার আয়োজন করেছে। নবম-দশম শ্রেণির পাঠ্য বই সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘বহিপীর’ নাটকের টিভি মঞ্চায়ন করেছে। (িি.িুড়ঁঃঁনব.পড়স> টৎাধংযর ঋড়ৎঁস> বহিপীর )। একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্য গল্প ‘মাসি-পিসি’র টিভি নাট্যায়ন সম্পন্ন করেছে। খুব শীঘ্রই চ্যানেলে প্রচারিত হবে।
০১.০১.১১-এ সংগঠন নতুনভাবে জন্ম হয়ে মুনীর চৌধুরী’র ‘মানুষ’ নাটক-এর মঞ্চায়ন সম্পন্ন করেছে।

উর্বশী সংগীত ফোরাম
‘ দেশের টানে, মোদের গানে, প্রাণের সুর’ এই মন্ত্রে উজ্জীবিত উর্বশী ফোরাম-এর সদস্যরা প্রতি শুক্রবার বিকাল সোয়া চারটায় মিলিত হয়। বেতার ও টেলিভিশন-এর নিয়মিত শিল্পী এ ফোরাম-এর নিয়মিত প্রশিক্ষক। যত ব্যস্ততাই থাকুক প্রতি শুক্রবার সদস্যরা এখানে ছুটে আসেন। এই ফোরাম গুণী শিল্পীদের গান রেকর্ডিং-এর ব্যবস্থা ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করে থাকে।

উর্বশী নৃত্য ফোরাম
‘ছন্দে ছন্দে দুলি আনন্দে’ এই মূলমন্ত্র নিয়ে উর্বশী নৃত্যফোরাম পূর্বে অনিয়মিত থাকলেও বর্তমানে নিয়মিত ক্লাসের আয়োজন করছে।

উর্বশী আবৃত্তি ফোরাম
‘কণ্ঠের দোলায় শিল্পিত শব্দ’ এই মূলমন্ত্র নিয়ে আবৃত্তি ফোরাম কাজ করে থাকে। এ ফোরাম-এর অন্যতম কাজ উচ্চারণ প্রশিক্ষণ, বাচিক কলার চর্চা।

সদস্য হওয়ার যোগ্যতা
কমপক্ষে এসএসসি পাশ বাংলাদেশি যে কোনো নাগরিক এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন।

সদস্য হওয়ার নিয়ম
অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দুই কপি ছবি সহ অফিস-এ জমা দিতে হবে।

Translate »