• call Us: +8801713046073

আঞ্চলিক গান

আঞ্চলিক গান

ভোর হইয়া উঠিসনি এলাও বাহির কোর রে গরুলা ধুদি ছাগল,

খসি ছাগল কে লিকাবে ভইষলা!

কুকুর হইয়াই নাকি খাইস তো রাইককষলার তিন বিহান আটটা বাজে গেল্হে ভাঙ্গেনি তোর নিন!

রাখাল কিষাণ তুমহাও আইজকাইল দেখাছেন জমিদারি দেরি করেন না যাদুরানী যামো জুড়েক গরুর গাড়ি।

সক্কাল সক্কাল পখরত তে তুমরা ধে লে অস গোরুলা ধানবাড়ি ধুলা উড়াছে ফসল দিবে কি আল্লা!

শেলো মিশিন জুড়রে চ্যাংড়া খুটুত দিমো পানি তারপর চাইডি খায়দাহেনে জুড়ম তেলের ঘানি।

রাখাল ছুয়ার এনং করে যায়রে কাটে দিন সুখ যে বাউডার অচিন পাখি স্বপন সোনার হরিণ।

 

গীতিকার: জমির উদ্দিন আহম্মদ হরিপুর, ঠাকুরগাঁও

উল্লেখ্য- বৃহত্তর দিনাজপুরের আঞ্চলিক গানের একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে।

কারো সংগ্রহে গান থাকলে পাঠাতে পারেন।

নামসহ ছাপানো হবে। প্রতিটি গানের জন্য বিনামূল্যে বই প্রেরণ করা হবে।

E-Mail- urvfor@gmail.com;

ভিজিট করুন-www.urvashiforum.com

FB- Urvashi গানের সিঁড়ি

  • Prev Post
  • Next Post

LeaveComment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »