সেরা মন্তব্যকারী ফলাফল ( কোন সে জাদু করিয়া)
Kazi Mansur.
প্রেয়সীর প্রেমে মুগ্ধতা প্রকাশে প্রেমিকের প্রেমনয়ন এতই উদ্বেলিত যে ঐতিহ্যবাহী ঢাকাই শাড়ী আর কপালের টিকলি দেয়ার কথায় প্রলুব্ধ করার গোপন মানস তা প্রকাশ করেছে। গানের কথা, সুর, কন্ঠের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে। নির্দ্বিধায় বলতে পারি সেরা গান হতে কোন অংশেই কম যায় না।💖💯💚। ভালো লাগার গান। ভালোবাসার গান। এমনই চাই। আপ্লুত!
Md Jasim Uddin.
প্রেমের জাদু সে এক মায়াবী ঘোর। গানেই এই ঘোর থেকে বের হতে পারিনি বহুক্ষণ। প্রেমিকের আকুতি আর প্রেমিকার আহ্লাদ যেন মিশে একাকার। ঢাকাই শাড়ী আর টিকলি দেবার কথায় আশার আশায় টালমাটাল নাওয়ে দু’জনই একই কাতারে শামিল ঘর বাঁধার স্বপ্নে। আমরাও বিভোর নয়নে অপেক্ষমাণ রই। দারুণ! 💌💕💯👌
Khalil Talukdar.
কথা ও সুরের মুর্ছনায়, অনুভূতির সপ্তডিঙি প্রাণানন্দে ভাসায়! বারংবার শুধু ব্যাকুল হৃদয় শুনতেই চায়, শুনতেই চায়! গীতিকবি জহিরুল ইসলাম বাদল স্যার, হবিগঞ্জের গায়ক দেশসেরা গায়িকার, অভূতপূর্ব সংমিশ্রণে, উদাস হলেম উর্বশী গানে গানে!!!!
বি.দ্র. যাঁরা সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন তাঁদেরকে Urvashi গানের সিঁড়ি ফেসবুক পেজের ইনবক্সে বিস্তারিত ঠিকানা ও ফোন নম্বর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ঠিকানা অনুযায়ী পুরস্কার দ্রুত পৌঁছে যাবে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ.
Naimul Islam Opu.
এমন প্রেমময় জাদুতে মানুষের জীবন থাকুক ভরে। প্রতিটি প্রেমিক তার প্রেমিকের জন্য প্রতিটি ভালোবাসা নৌকায় প্রেম নামের পাল তুলে দেউক প্রত্যেকটি ঘাটেতে। প্রত্যেক নব বর তার বনবধুর মনকে জয় করতে আরো বেশি ভালোবাসা পেতে ঢাকাই শাড়িতে তাকে সাজিয়ে রাখতে চায়।
Nazia Nasrin.
ঢাকাই শাড়ির প্রলোভন দেখিয়ে প্রেমিকে আগ্রহী করে তুলতে সে কি মরিয়া প্রেমিক। সাথে আছে টিকলি দেয়ার অপরূপ নান্দনিক ছলাকলা। এ প্রেম হোক অনবদ্য কাহিনীর অভাবনীয় কৌশলের অংশ। গানের কথা সুর কন্ঠের কারুকার্য খচিত চাঁদের মতো সুরের মূর্ছনায় ঝরে ঝরে পড়ছিল। শোনার আক্ষেপ ফুরায় না। আরো শুনতে চায় মন।
Design & Developed By Engr. Md. Jubayer Hossain (IT Coordinator) || Urvashi Forum || All Right Reserved www.urvashiforum.com
LeaveComment